সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পীরগাছায় ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু

Reporter Name / ২২৮৫ Time View
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলা নবনির্বাচিত ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের আনন্দ র‌্যালি ও ১৫০জনকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা ছাত্রলীগ ও পরে কলেজ ছাত্রলীগ পীরগাছা সরকারি কলেজ হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করেন। দুই অনুষ্ঠানে ভিন্নভাবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান শুভ ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ প্রতীক খন্দকার সঞ্চালনা করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান অভি ও কলেজ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ শাকিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। এসময় উপস্থিত ছিলেন পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক ছাত্রনেতা আব্দুল হামিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম আহমেদ, ওয়ার্ড আ.লীগের সভাপতি মাইদুল ইসলাম ও আকতারুল ইসলাম, পীরগাছা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক শামীম সরদার, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, নাজমুল হক, পীরগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ হোসেন, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামিকুজ্জামান অনু, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলহাস আলম রায়েফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রায়হান সরকার, সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন জিহাদ, ইফতেখার মোরশেদ খান তন্ময়, আহমেদ শাহরুখ খান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আলী বসুনিয়া সহ আরও অনেকে। বার্তা প্রেরক, আলমগীর হোসেন পাটোয়ারী পীরগাছা, রংপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST