শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পারিবারিক কবরস্থানেই হাদিসুরের লাশ দাফন সম্পর্ন ।

মো: রিপন হাওলাদার স্টাফ রিপোর্টার(বেতাগী- বরগুনা) / ২৩৩০ Time View
Update : বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১:১০ অপরাহ্ণ

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এসে পৌছায় সোমবার রাত ১০ টায়। সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এ সময় হাদিসুরের লাশ দেখতে ভিড় করেন আত্বীয় স্বজন সহ এলাকাবাসী। কফিনের ভেতর পুড়ে কয়লা হয়ে যাওয়া হাদিসুরের দেহ দেখে চিৎকার করতে থাকেন মা-বাবা, ভাই-বোনসহ স্বজনরা। স্বজনদের বুকফাটা কান্নায় চোখের পানি ধরে রাখতে পারেননি এলাকার নারী-পুরুষরা। নিহত হাদিসুরের ছোটভাই গোলাম মাওলা প্রিন্স জানান, আগেই দাফনের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। রোববার দুপুরে লাশ আসার কথা থাকলেও ইস্তাম্বুলে তুষারপাত থাকায় লাশ আনা সম্ভব হয়নি। আমার ভাইয়ের লাশ সোমবার ১২ টা ছয় ঘটিকায় ঢাকা এসে পৌছেছে। বাচার জন্য যে আমাদের আর কিছুই রইলোনা। এই বলে কান্নায় ভেঙ্গ পরে প্রিন্স। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বাড়ির পেছনের মাঠে হাদিসুরের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক। এসময় বরগুনা ১ আসনের সাংসদ ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভু, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ইউএনও মো. সুহৃদ সালেহীন, পৌর মেয়র এবিএম গোলাম কবির, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহা ব্যবস্থাপক আবু সুফিয়ানসহ আত্বীয় স্বজন,পাড়া প্রতিবেশি, এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। বেতাগী উপজেলা নিবাহী অফিসার সুহৃাদ সালেহীন বলেন, হাদিসুরের পরিবারের এ ক্ষতিপুরন অপুরনীয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানাই তিনি যেন হাদিসুরের পরিবারে প্রতি খেয়াল রাখেন এবং তাদের আথিক ক্ষতিপুরন দেয়ার জন্য অনুরোদ করছি। আমি মরহুমের আত্বার মাগফিরাত কামনা করি। বেতাগী উপজেলার কদমতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাদা আতাহার উদ্দিন হাওলাদার ও দাদি মোসা. রোকেয়া বেগমের কবরের দক্ষিন পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, গত ২ মার্চ এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST