বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পাটগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৪১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ

 লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম প্রেসক্লাবের আয়োজনে পৌরসভার পূর্ব চৌরঙ্গী মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পাটগ্রাম প্রেসক্লাব সভাপতি ও প্রথম আলোর সাংবাদিক সাফিউল ইসলাম লাভলুর সভাপতিত্বে এ সময় মানববন্ধনে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এম এ কামাল ও কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মিঠু মুরাদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা। আজকের পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি আজিনুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিচুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান লিটন, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস পবন বসুনিয়া, এন টিভির হায়দার আলী বাবু, মোহনা টেলিভিশনের সাংবাদিক সুমন খান, গ্লোবাল টেলিভিশনের রকিবুল হাসান রিপন, ডিবিসি নিউজের সুফিয়ান আল হাসানসহ স্থানীয় সাংবাদিকেরা। প্রসঙ্গত গত মঙ্গলবার পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে লোড এবং আনলোড শ্রমিক ও সর্দারদের সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেই ঘটনার তথ্য ও ছবি নিতে গেলে হামলার শিকার হন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এম এ কামাল ও কালবেলা পত্রিকার প্রতিনিধি মিঠু মুরাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST