সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পাঁচবিবিতে চাঞ্চল্যকর ৫ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলায় ২জন কিশোর ধর্ষক গ্রেফতার

Reporter Name / ২৬১৪ Time View
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১০:২৯ পূর্বাহ্ণ

 জামিরুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির ঘোড়াপা গ্রামে চাঞ্চল্যকর ৫ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলায় আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় পাঁচবিবি থানা পুলিশের এস আই জামিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২জন কিশোর ধর্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো,পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির ঘোড়াপা গ্রামের আব্দুল গাফফারের পুত্র মো: রবিউল ইসলাম( ১৫ )ও একই গ্রামের মো: টিটু মিয়ার পুত্র মো: আরিফুল ইসলাম (১৩)। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, এ ঘটনায় ২০ আগস্ট-২২ শনিবার ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নম্বর-৪৩। ঘটনার পর থেকে ধর্ষকদ্বয় পলাতক ছিল। আজ বুধবার তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় ১জন কে আসামি করে মামলা দায়ের করা হলেও আমরা তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টতা ২জনকে পেয়েছি। উল্লেখ্য, গত ২০ আগস্ট শনিবার সকালে ঘোড়াপা গ্রামের ৫ বছরের শিশু কন্যা দোকানে খাবার কিনতে গিয়ে দোকানদারের পুত্র রবিউল ও তার সহপাঠী আরিফুল ইসলাম দ্বারা জোরপূর্বক মুখে গামছা পেচিয়ে ধর্ষণের শিকার হয়। শিশু কন্যাটি এখন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST