সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নোয়াখালীর ৩ ইউপি নির্বাচনে ২টিতে নৌকার জয়

Reporter Name / ২৩৮১ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ণ

 মোঃ রিয়াজুল সোহাগ চট্টগ্রাম নোয়াখালীর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কর্মকর্তা বলেন, সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিলদার হোসেন ৫০০৪ ভোট পেয়ে, ৭নং ধর্মপুর ইউনিয়নে ছিদ্দিকুর রহমান ৭৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আরাফাত ৪৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩টি ইউনিয়নের ৩৮টি ভোটকেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণভাবে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ৯৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬০ জনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ধর্মপুর ইউনিয়নে ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করছেন ২৬ হাজার ৫৭৫ জন ভোটার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST