সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণা -১ দুর্গাপুর – কলমাকান্দায় মনোনয়ন প্রত্যাশী ঝুমা তালুকদারের নারীদের নিয়ে উঠান বৈঠক

Reporter Name / ২১০১ Time View
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১:১০ অপরাহ্ণ

 শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে নেত্রকোণা জেলার বিভিন্ন আসনের নির্বাচনের সম্ভাব্য প্রাপ্তিগণ মাঠে-ঘাটে ,হাটে- বাজারে তাদের নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে নেত্রকোনা ১ দুর্গাপুর- কলমাকান্দা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা দুর্গাপুর- কলমাকান্দা উপজেলার বিভিন্ন হাটে- বাজারে প্রচার-প্রচারণা শেষে এবার দুই উপজেলার নারী ভোটারদের নিয়ে “ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে” উঠান বৈঠক শুরু করেন। সরকারের উন্নয়নমূলক দৃশ্য পট ছাড়াও তিনি বিভিন্ন উন্নয়ন ও এলাকার বিপদে পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হন। এছাড়াও বাবার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য লোকজনকে আগামী আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি হিসেবে মনোনীত হয়ে জয়যুক্ত হতে চান। দুর্গাপুর উপজেলা সদর ইউনিয়নের ডাহাপাড়া আদিবাসী সম্প্রদায়ের নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করেন । উঠান বৈঠকে মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা এ সময় নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি এই দুর্গাপুরে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদের সাথে সবসময় থাকবো। শুধু কিছু কথা বলতে চাই, আমি একজন নারী হিসেবে আপনাদের নিয়ে স্বপ্ন দেখি যে আমার মা- বোনদের স্বাবলম্বী করার জন্য সেলাই ,বিউটি পার্লারের কোর্স সহ বিভিন্নভাবে স্বাবলম্বী করে তুলবো ,যাতে করে স্বামীর উপর নির্ভরশীল হতে না হয়, নিজের চাহিদা পূরণ করেও যেন পরিবারের পাশে থাকতে পারে এমন ব্যবস্থা করবো । আরেকটি বিশেষ উদ্দেশ্য আছে আমার, আমাদের দুর্গাপুরের আদিবাসীরা এক সময় তাঁত শিল্পের উপর নির্ভরশীল ছিল কিন্তু কালের পরিবর্তে এগুলো এখন চোখে পড়ে না, তাই আমি নির্বাচিত হলে আদিবাসী নারীদের তাঁত শিল্প প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের দক্ষ করে তুলবো। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দেন তাহলে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, আমার মা -বোনদের জন্য আমার যা করার দরকার তাই করবো ,আমার কাছে আপনারা সব সময় যাবেন আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দেব না। আমার উপর একটু বিশ্বাস রাখুন। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি জনগণ ও আপনারাই আমার সব । আমার উদ্দেশ্য যদি সুন্দর ও ভালো থাকে আমি যেন নমিনেশন পাই এবং নৌকা নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আমি আসার সময় একটা রাস্তা ভাঙ্গা দেখলাম আমি কথা দিচ্ছি আগামী সাত দিনের মধ্যে রাস্তাটি ঠিক করে দিব। আপনারা আগেও আমার পাশে ছিলেন ,এখনো পাশে থাকবেন আশা করি। আমার বাবা জালাল তালুকদারের মেয়ে হিসেবে আমাকে এলাকার উন্নয়ন করার জন্য সুযোগ করে দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST