সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণা সদরে আগুনে দোকানপাট পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name / ২০৯২ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩, ১:২০ অপরাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহী গ্রামের ভোটের ঘর বাজারে আগুনে দোকানপাট পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিঃ এ আগুনের ঘটনাটি ঘটে। রাত ১ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ আগুনে উক্ত গ্রামের আছর উদ্দীনের মনোহারী দোকান (প্রায় ৬ লক্ষ টাকার মালামাল) একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। আছর উদ্দীনের ছেলে স্বপন ও প্রত্যক্ষদর্শী এ বিষয়ে জানান,স্বপন দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়েছিলেন।ঘুমানো অবস্থায় একই গ্রামের স্বপনের বন্ধু জামাল তাকে বাহিরে থেকে ডেকে নিয়ে জসীমের দোকানে চা পান করে।হঠাৎ তারা দেখতে পায় দোকানঘরে আগুন জ্বলছে। চায়ের দোকানে আরো কিছু লোকজন ছিলেন। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে।এতে করে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এবং আবু সিদ্দিক এর দোকান (ইলেকট্রনিক দোকান) প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। হার্ডওয়্যার এর দোকান (মোজাম্মেলের দোকান) আংশিক ক্ষতিগ্রস্হ হয়।মানিকের ঔষধের দোকান ও বাশারের মনোহারি দোকানেও মালামাল পুড়ে যায়। উল্লেখ্য যে, আগুন কিভাবে লেগেছে তা কেউ বলতে পারছে না। মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীগণ দিশেহারা হয়ে পড়েছেন।একমাত্র অবলম্বন দোকান পুড়ে যাওয়াতে প্রায়ই অজ্ঞান হয়ে যাচ্ছেন। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান সুমন ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেন। এবং সাহায্য -সহযোগিতা কামনা করেন। বিশেষ ভাবে উল্লেখ্য যে, দোকানগুলোর সবকটিই ভাড়া নেয়া।এ ঘরগুলোর মালিক ইকবাল হোসেন মানিক। এ আগুনের বিষয়ে ইকবাল হোসেন মানিক সাংবাদিকদের জানান,আমি এ অবস্থায় হতাশাগ্রস্ত ।অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে। অনেক গুলো দোকানের দেয়ালও ধ্বসে গেছে।তিনিও জেলা প্রশাসক এর সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST