সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণার মোহনগঞ্জে ধামাইল উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ১৮২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৩:৪১ পূর্বাহ্ণ

শামীম তালুকদার ঃনেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামে ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়েছে। হাওর বাংলার মানুষের প্রাচীন ঐতিহ্য ধামাইল গান। বিলুপ্তির পথে নারীদের অংশগ্রহণে এই বিনোদন সঙ্গীত। হারিয়ে যাওয়া ধামাইল গানকে ফিরিয়ে আনতে এক অভিনব পন্থা গ্রহন করেছে শ্যাম কালিয়া বাঁশি নামে একটি সংগঠন। হাওর এলাকার নারীদের প্রাচীন ঐতিহ্য ধামাইল গানকে ফিরিয়ে আনতে ও নতুন প্রজন্মের কাছে তা তোলে ধরতে ধামাইল উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
বুধবার (২২ মার্চ) সারাদিন ব্যাপী বল্লভপুর গ্রামের হরিমন্দির প্রাঙ্গণে ধামাইল গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১৬টি দল তালিকাভূক্ত হলেও একটি দল অংশগ্রহন করেনি। ধামাইল গানের আয়োজনকে ঘিরে এলাকাটি ছিল ব্যাপক উৎসব মুখর। ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সের হাজার হাজার মানুষ উৎসব উপভোগ করার জন্য সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে প্রচন্ড ভীড় লক্ষ্য করা যায়।
উৎসবের আয়োজক প্রতিষ্ঠান শ্যাম কালিয়া বাঁশী এর কার্যকরী কমিটির সভাপতি অধ্যাপক রনেন সরকার বলেন যে, হারানো ঐতিহ্যের মধ্যে ধামাইল গান ও আলপনা আঁকা এ দুটি বিষয় নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এ ঐতিহ্যগুলোকে মানুষের মাঝে তোলে ধরতে প্রতি বছর তারা এ প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক আশীষ সরকার বাবলু জানান যে ধামাইল উৎসব আয়োজনে এত মানুষের অংশগ্রহন তাদেরকে আগামী দিনে এ ধরনের প্রোগ্রাম প্রতিনিয়ত করার উৎসাহ প্রদান করবে। তিনি আরও জানান প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে নেত্রকোণা, সুনামগঞ্জ, ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন দল নিয়ে তারা এ প্রতিযোগিতার আয়োজন করতে পারবেন।
উৎসবে উপস্থিত ছিলেন শ্যাম কালিয়া বাঁশীর অন্যতম উপদেষ্ঠা কৃষিবিদ রঞ্জিত সরকার, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি এডভোকেট হাবিবুর রহমান কাঞ্চন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল সরকার ও এম এ মোমেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST