শহিদুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণার ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফফাত আরা মনি’র বাবা শহিদুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালিত হয়। ইফফাত আরা মনি জানান,”আমার বাবা ২০২০ সালের ২০ জুন, শনিবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। তিনি নেত্রকোণা বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। তিনি বলেন,’আমার বাবা জীবিত থাকাবস্হায় চলাফেরায় বা কথাবার্তায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে, কোন ভুলত্রুটি করে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।’সেই সাথে তিনি তার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন। এ উপলক্ষে মৃত শহীদুল ইসলামের নিজ বাসায় ও স্হানীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।