সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় ১৪৩০ বঙ্গাব্দবরণ

Reporter Name / ১৭৭৬ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১:৫২ অপরাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা বঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ। আবহমান কাল ধরে দেশের মানুষ ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে দিনটিকে উৎসব হিসাবে পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও নেত্রকোণায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করা হল। সকাল পোনে ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও বর্ষবরণ সঙ্গীত “এসো হে বৈশাখ” পরিবেশন করা হয়। পরে মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এসময় বিভিন্ন সংগঠন তাদের ব্যাণার, পেস্টুন ও পশু পাখির প্রতিকৃতি নিয়ে মঙ্গল শোভাযাত্রায় যুক্ত হয়। মঙ্গল শোভাযাত্রাটি পুরাতন কালেক্টর মাঠে এসে শেষ হয় । শুরুতে জেলা প্রশাসক অতিথিদেরসাথে নিয়ে দুইদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে চিন্ময় তালুকদারের সঞ্চালনায় বৈঠকী আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: আমিরুল ইসলাম, অধ্যাপক আবুল কাসেম মো: জহুরুল হক, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ। অপরদিকে নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নেত্রকোণা জেলা উদীচী শিল্পী গোষ্টী এবং নাগড়া তালুকদার ভবনে প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমীর পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তি, রাখি বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST