সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় জাতীয় আইনগত সহায়তা দিবস (২০২৩) পালিত

Reporter Name / ২১৩৬ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন ‘-এ স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি নেত্রকোণায় উদযাপিত হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নেত্রকোণায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির উদ্যোগে নেত্রকোণায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় জেলা জজ অফিস প্রাঙ্গণ থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের নেতৃত্বে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ চত্বরে এসে শেষ হয়। পরে জেলা জজ প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন, জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের সহযোগিতায় ন্যায় বিচার প্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাবেক স্ত্রী খাদিজা বেগম, বেসরকারী সংস্থা স্বাবলম্বীর কর্মকর্তা কুহিনুর, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পৌর মেয়র নজরুল ইসলাম খান, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশতাক আহম্মেদ, বিশেষ পিপি রাসেল আহম্মেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আশিক নূর, বিজ্ঞ জিপি এডভোকেট আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST