সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী (২০২৩)অনুষ্ঠিত

Reporter Name / ২৩৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ

শামীম তালুকদারঃ ” সুস্হ দেহে সুন্দর মন স্বপ্নে ও মননে চাই স্মার্ট বাংলাদেশ। ” নেত্রকোণা শহরের প্রাচীনতম ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান, প্রতিরোধ যোদ্ধা ‘৭৫ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, কামরুন্নেছা আশরাফ দীনা। সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম শাহজাহান কবীর। ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন,”আমরা চাই এ দেশের মানুষ শতভাগ শিক্ষিত হোক।ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করে আমরা এখন স্মার্ট বাংলাদেশে উপনীত। আমাদের স্বপ্ন বাংলাদেশ এশিয়ার মধ্যে সুখী ও সমৃদ্ধিশালী দেশে পরিণত হবে।” উল্লেখ্য, দত্ত উচ্চ বিদ্যালয় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।১৮৮৯ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST