সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে জয়ী হয়েছে যারা।

Reporter Name / ২৪৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৩:২৮ পূর্বাহ্ণ

 সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট। সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টায় জেলার ৬ উপজেলার ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। ভোটার শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পেরেছেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মমতাজুল হক আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নীলফামারীর ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মোট ৮৫৮ জন। এর মধ্যে ভোটার হয়ে ৮৫৩ জন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৬টি সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত ২টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST