সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিখোঁজ আলিফ কে খুঁজছে মা

Reporter Name / ২২৮৫ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৫ পূর্বাহ্ণ

 বেনাপোল প্রতিনিধি : দীর্ঘ ১১ দিন যাবৎ যশোরের বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা গ্রাম থেকে নিখোঁজ রয়েছে মো. আলিফ নামে এক শিশু। মো. আলিফ বেনাপোল বাগে জান্নাত মাদরাসার দ্বিতীয় মক্তবে লেখাপড়া করতো। গত ১৯ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো. আলিফ বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের আবু হাসানের ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি করেছেন মো. আলিফের মা রেশমা খাতুন। রেশমা খাতুন বলেন, গত ১৭ ফেব্রুয়ারি আমার ছেলে মাদরাসার বেতনের টাকা নিতে বাড়িতে আসে। ১৯ ফেব্রুয়ারি সকালে ১৭০০/টাকা নিয়ে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আমার ছেলে মাদরাসায় না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে থাকি। গত ২০ ফেব্রুয়ারি একটি অপরিচিত ০১৭১৭৭৪০৬২৬ নাম্বার থেকে আমার ০১৯৪১-২৫৯০২১ নাম্বারে কেউ একজন ফোন করে বলে তোমার ছেলে ঢাকায় আছে। আমরা এক সাথে ঢাকায় আছি বলে ফোন কেটে দেয়। অনেক চেষ্টা করেও ওই নাম্বারে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এসময় ছেলেকে ফিরে পাওয়ার ব্যাকুলতায় কান্নায় ভেঙে পড়েন শিশু আলিফের মা। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, আলিফ নামে এক শিশু নিখোঁজ থাকায় এ সংক্রান্তে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটিকে খুঁজে পেতে প্রশাসন কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST