সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নানা আয়োজনে খানসামায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

Reporter Name / ১৮৪৫ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১:০৩ অপরাহ্ণ

উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃনানা আয়োজনে খানসামা উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদমিনারে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,থানা পুলিশ,মুক্তিযোদ্ধা কমান্ড,আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস স্টেশন,সাব জোনাল অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এরপর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ র্যালী নিয়ে পাকেরহাট কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,১ মিনিট নিরবতা পালন,শপথ বাক্য পাঠ করেন ও আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ ভাবে কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন ও বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠান অনুষ্ঠিত।অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজের সালাম গ্রহণ,বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও রাশিদা আক্তার,ওসি চিত্তরঞ্জন রায়,সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান। এরপর বিকেলে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। এসময় ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। এরআগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এসিল্যান্ড মারুফ হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,ওসি(তদন্ত) তাওহীদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ পাকেরহাটের অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ,খানসামায় ছিলেন উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST