রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নলডাঙ্গায় ৫৭ টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান

Reporter Name / ৩৭২ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ণ

নলডাঙ্গায় ৫৭ টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান এ,কে,এম,খোরশেদ আলম নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গা উপজেলায় ৫৭ পূজা মন্ডপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার দুপুরে নলডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী দুলুর উদ্যোগে উপজেলা বিএনপির মাছ বাজার অস্থায়ী কার্যালয় এই উপহার বিতরণ করা হয়। দুলু পক্ষে নলডাঙ্গা উপজেলা বিএনপির মাছ বাজার অস্থায়ী কার্যালয় এই নগদ অনুদান গুলো পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে নগদ পাঁচ হাজার করে টাকা তুলে দেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য ও নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী নান্নু, হিন্দু পরিষদের নেতা সুধীর মাস্টার ও অনুপ দেবনাথ মিঠুন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, নলডাঙ্গা উপজেলা যুবদলের দলের সভাপতি মামুনুর রশিদ খান,পৌর যুবদলের সভাপতি রূপচাঁদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর মাষ্টার, পৌর বিএনপির সহ-সভাপতি এসএম সান্টু, ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক মাষ্টার,ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুজ্জামান হুমায়ুন শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুঞ্জুরুল হক সবুজ , সমাজ সেবাক ও উদ্যোক্তা অনিক তালুকদার, উপজেলা ছাত্রদলের নির্যাতিত নেতা শাকিব আহমেদসহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এ্যডভকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কানাডায় থাকায় আমরা আপনাদের মাঝে এই উপহারগুলো তুলে দিচ্ছি। বক্তারা বলেন,দেশের সনাতন ধর্ম্ববলীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গাপূজায় পরাজিত কোন শক্তি যেন কোন ধরনের নাশকতা ঘটনাতে না পারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যখনই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা আসে, তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরী করে। সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করতে হবে। বিএনপি নেতা কর্মী বলেন সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম আছি ও থাকব। দুলু কানাডায় অবস্থান করায় তার পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এই উপহার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST