বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১

Reporter Name / ৮৫০ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

রাজ উদ্দিন নরসিংদী জেলা প্রতিনিধি- নরসিংদী শহরের একটি স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে অপহৃত ৪র্থ শ্রেণি পড়ুয়া ১০ বছরের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) সকালে মামলা হাওয়ার তিন ঘণ্টার মধ্যে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন অপহরণকারীকে আটক করা বলে নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। আটককৃত বক্তি হলেন, সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে নাসির উদ্দীন ওরফে হৃদয়। ওসি ও মামলা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমস (এনকেএম) পড়ুয়া ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া জান্নাত অনু (১০) স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরণের স্বীকার হন। অপহৃত স্কুল ছাত্রী অনুকে তার আত্মীয় স্বজন খোঁজাখুজি করে না পেয়ে অপহৃতের বাবা মোঃ মদন মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তার দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগের সার্বিক সহযোগিতায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক পিন্টু কুমার চৌধুরী, সেলিম রেজা সহ সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার সকাল সাড়ে ১১টায় রায়পুরা উপজেলার নয়াচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী অনুকে উদ্ধার সহ অপহরকারী নাসির উদ্দীন হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হোন। তিনি আরও জানান এ ঘটনার সাথে জড়িত অপর আসামী বিজয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরে আসামীকে পুলিশে প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST