বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন Logo সাপাহারে ১৫ শিক্ষক, ১৩ পরীক্ষার্থী—সবাই ফেল, ৫টি মাদ্রাসায় ১জন করে পাস Logo দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ / ৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের সরকারী পুরনো কবরস্থানের বিশাল দুটি গাছ কেটে অন্যত্র করে বিক্রি করে দিয়েছে প্রভাবশালী। এনিয়ে এলাকার উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ দিয়েছেন এলাইছ মিয়া ও চুনু মিয়া নামে দুইজন।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দরবেশপুর গ্রামের পূর্ব পাশে অবস্থিত দরগাবাড়ি সরকারী কবরস্থানের একটি বিশাল বড় রেন্ট্রি গাছ ও ১টি জারুল গাছ কেটে বিক্রি করেছেন। যার বাজার মুল্য ৪০/৫০ হাজার টাকা হবে। গ্রামের কাউকে না জানিয়ে প্রভাব কাটিয়ে গাছ দুটি কেটে বিক্রি করেন দরবেশপুর গ্রামের মৃত হাজী মসরব উল্লার পুত্র মোঃ দুদু মিয়া।
তাকে এলাকাবাসী জিজ্ঞেস করলে তিনি উল্টো ক্ষুব্ধ হন। এ নিয়ে কবরস্থানে লাশ দাফনকারীর আত্বীয় স্বজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে নিরুপায় হয়ে তার প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কাছে গত ১৬ আগষ্ট লিখিত অভিযোগ দায়ের করেন দরবেশপুর গ্রামের মৃত আসরব উল্লার পুত্র মোঃ এলাইছ মিয়া ও মৃত নফিজ উল্লার পুত্র মোঃ চুনু মিয়া।
এব্যাপারে অভিযুক্ত দুদু মিয়ার কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সুলতানা জেরিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি। তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST