শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নবাগত উপজেলা ইনস্ট্রাকটরকে বরণ করে নিলো দেবীগঞ্জ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ

Reporter Name / ১৫১৭ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১:৩২ অপরাহ্ণ

 পঞ্চগড় প্রতিনিধি বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ দেবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা ইনস্ট্রাকটর রইছুল ইসলাম প্রামাণিককে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা রিসার্চ ট্রেনিং সেন্টারে গিয়ে সংগঠনের নেতাকর্মীরা ইনস্ট্রাকটরকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ,দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু, সহ সভাপতি মো:সফিউল আলম, সহ সভাপতি জহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবিউল ইসলাম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিভীষণ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অনুকূল চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউল ইসলাম সহ আরও অনেকে। বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু বলেন, সংগঠনটি জম্মলগ্ন থেকেই আজ অবধি শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের সুখে দু:খে পাশেই আছে।শিক্ষকদের দাবী দাওয়া আদায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় ভাবে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে আসছে।তিনি আরও বলেন, সংগঠনটি জাতীয় দিবস গুলো ভাল ভাবে পালন করে আসছে।পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। নবাগত উপজেলা ইনস্ট্রাকটর জনাব মো:রইছুল ইসলাম প্রামাণিক সংগঠনটির সম্পর্কে খোঁজ খবর নেন ও সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, অন্যান্য উপজেলা থেকে দেবীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার মান অনেক ভাল এবং এটা ধরে রাখার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST