বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া ডাক্তারের জেল ও জরিমানা

Reporter Name / ২১৮১ Time View
Update : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ

 নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় মনিরুল ইসলাম স্বপন (৩৬) নামে এক ভূয়া ডাক্তারের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মনিরুল ইসলাম স্বপন উপজেলা সদরের সততা ক্লিনিকের পরিচালক বলে জানা গেছে। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের সততা ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। বৃহস্পতিবার রাতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা মনিরুল ইসলাম স্বপনের অপারেশন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। সেই সূত্র ধরে শুক্রবার সকালে সততা ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের প্রশ্নত্তোরে ওই কতিথ ডাক্তার তার দোষ স্বীকার করে। এসময় তার ক্লিনিকের লাইসেন্স না থাকায় এবং নিজেকে ডাক্তার হিসেবে অপারেশন করার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেলের আদেশ শোনান ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও লাইসেন্স না পাওয়া পর্যন্ত ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: রুহুল আমিন সহ থানা পুলিশ টিম। উল্লেখ্য যে, ওই কতিথ ডাক্তার মনিরুল ইসলাম স্বপনের কোন একাডেমিক ও ডাক্তারি সনদ নেই বলে জানা গেছে। এছাড়াও সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে পোরশা উপেজলার সরাইগাছী সহ বিভিন্ন এলাকার ক্লিনিকগুলোতে অপারেশন করে আসছে বলে জানান একটি মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST