সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁর রাণীনগরে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ জরিমানাঃ

Reporter Name / ১৮২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫:০৮ পূর্বাহ্ণ

 আবু সাইদ চৌধুরী (রানীনগর নওগাঁ) নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে হাটের ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণের সময় ইজারাদার উপস্থিত না থাকায় হাটের দায়িত্বে থাকা হেলু মন্ডলকে এ জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ জরিমানা প্রদান করেন। ইউএনও শাহাদাত হুসেইন জানান, পবিত্র রমজান উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর হাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন ও বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্রেতাদের কাছ থেকে ব্যবসায়ীরা যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পরে সে জন্য সতর্ক করা হয়। এ সময় পশুর হাটে অতিরিক্তি টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগ পাই।  তিনি আরও জানান, পশুর হাটে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় হাটের দায়িত্বে থাকা হেলুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাটে অতিরিক্ত টোল আদায় করা যাবে না বলেও হাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের হুঁশিয়ার করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST