বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দোহারে ১৫ দিন থেকে মসজিদের মুয়াজ্জিন নিখোঁজ,পাগল প্রায় বাবা মা

Reporter Name / ২৪৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৩:৩৩ পূর্বাহ্ণ

সিনিয়র স্টাফ রিপোর্টারঃঢাকার দোহারে হাফেজ মোহাম্মদ নাঈম হোসাইন নামে ১৫ বছর বয়সী এক মসজিদের মুয়াজ্জিন ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের খবর পেয়ে দিনমজুর পিতা মোঃ মনির হোসেন পুত্রকে ফিরে পেতে ঢাকা,দোহারসহ বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। নিখোঁজ নাঈমের বাড়ি বাগেরহাটের শরনখোলা উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া গ্রামে।

নাঈম দোহারের নারিশা ইব্রাহিমিয়া
বাজার বাইতুলফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের মুয়াজ্জিন হিসেবে আড়াই বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় মসজিদ কমিটি দোহার থানায় ২৬ জুলাই একটি জিডি ১০৩৫ করেন। থানার উপ-পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন ঘটনাটি তদন্ত করছেন।

স্থানীয়রা জানিয়েছেন,মুয়াজ্জিন নাঈমের সাথে স্থানীয় চৈতাবাতর গ্রামের হামিদের পুত্র হিমুর সাথে বন্ধুত্ব চলছিল। বন্ধুত্বের সুত্রধরে নাঈম ঘটনার দিন সকালে হিমুর মোটরসাইকেলটি এক ঘন্টার জন্য নিয়ে ঘুরতে বের হন। ফিরে আসতে দেরী হওয়ায় হিমু নাঈমের ওপর ক্ষিপ্ত হন।

দুপুর ১২ টার দিকে নাঈম ফিরে আসলে হিমু উত্তেজিত হয়ে মসজিদের মধ্যে ঢুকে নাঈমকে বেদম মারধর করে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেয়। বর্তমানে মোবাইলটি হিমুর মামা ফিরোজ মিয়ার কাছে রয়েছে। এ ঘটনার পর থেকেই নাঈম নিখোঁজ আছেন। নাঈমকে ফিরে পেতে তার পিতামাতা মরিয়া হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST