বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দত্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অসিত সরকার সজল

Reporter Name / ১৪৪৯ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ

 শামীম তালুকদার, ব্যুরো চীফ নেত্রকোণার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল। জানা যায়,সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা’র মৃত্যুতে ওই পদটি শূন্য হয়।পরে বিদ্যালয়ের ৪ জন অভিভাবক সদস্য, ৩ জন শিক্ষক প্রতিনিধি ১১ জুন অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজলের নাম সমর্থনে শিক্ষা বোর্ড বরাবর পাঠানো হয়। গত ৪ অক্টোবর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজলের নাম অনুমোদন করেন।সভাপতির পদটি শূন্য থাকায় বিদ্যালয়ের শিক্ষক -কর্মচারীগণ প্রায় ৪ মাস যাবৎ বেতন -ভাতা পাচ্ছিলেন না। এছাড়াও অন্যান্য কাজেও বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছিল। সভাপতি মনোনীত হওয়ায় ওই সমস্ত সমস্যার সমাধান হবে বলে সকলেই আশাবাদী। এ প্রসঙ্গে দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম শাহজাহান কবীর বলেন,”বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদটি শূন্য থাকায় সমস্যা হচ্ছিল। শিক্ষক -কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধ করা যাচ্ছিল না।এখন সমস্যা সমাধান হবে বলে আশা করছি।” রবিবার (৮ অক্টোবর) সকাল ১০.৩০ মি: দত্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অসিত কুমার সরকার সজল কে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ ফুলেল সম্বর্ধনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST