শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ১৫ শিক্ষক, ১৩ পরীক্ষার্থী—সবাই ফেল, ৫টি মাদ্রাসায় ১জন করে পাস Logo দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য

দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য / ১ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা সদরে ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন এবং জেলায় ১ম স্হান অধিকার করেছে। এ বছর বিদ্যালয়টির ৬২১ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে ৫৫০ জন উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়ে পাসের হার দাঁড়িয়েছে ৮৮.৫৭ শতাংশ। এর মধ্যে ৯৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ অর্জন করেছে। বিজ্ঞান শাখায় মোট ৩০৬ জন শিক্ষার্থীর মধ্যে ২৯৪ জন শিক্ষার্থী, মানবিক শাখায় ২৯৬ জনের মধ্যে ২৪০ জন , ব্যবসা শাখায় ১৯ জনের মধ্যে ১৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। উল্লেখ্য যে,এ শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফলের জন্য সুনাম অর্জন করে আসছে। কিন্তু এ বছরের ফলাফলে প্রতিষ্ঠানটি জেলায় শীর্ষে। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকগণ খুবই আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেত্রকোণা -২ (সদর – বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST