সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে

Reporter Name / ২১৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি যশোরের অভয়নগর ও দক্ষিণ নড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের রমরমা ব্যবসা ও সেবন আশঙ্কাজনক হারে বেড়েছে। এর প্রভাবে কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে এবং একাধিক স্থানে কিশোর গ্যাং গড়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে মাদকের কেনাবেচা।  যেসব এলাকায় মাদকের আড্ডা সক্রিয়: খোঁজ নিয়ে জানা গেছে, অভয়নগর উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়ন মাদক বিস্তারে শীর্ষে। ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের উত্তর পার্শ্বের মাছের ঘের ও খেজুর বাগান, ইছামতি গুচ্ছ পাড়ার মাছের ঘেরের পাড় ও খাল পাড়, বাশুয়াড়ী উত্তর পাড়া বিল, শুকপাড়ার কানাপুকুরের পাড়, শুভরাড়ার নিকেরিপাড়া, রানাগাতী বালুর মাঠ, সিদ্ধিপাশার নদীর চর, শ্মশানঘাট ও জয়রাবাদ বিলের মাছের ঘেরে নিয়মিত মাদকের আড্ডা বসে। ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া ও পাইকপাড়া ঋষিপল্লী, শ্রীধরপুর বাওড় এলাকা, বর্ণি-হরিশপুর বাজারের পূর্ব পাশে এবং শ্রীধরপুর ইউনিয়নের মালাধরা বাজারের দক্ষিণের বাগানে রাতে মাদকের আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে।  অন্যদিকে দক্ষিণ নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই, মধুরগাতী ও আকবপুর গ্রামে আগের মতোই মাদক চলছে। খড়রিয়া ইউনিয়নে মাদক সরবরাহ হয় চাকই ও মধুরগাতী গ্রামের মাদক সিন্ডিকেটের মাধ্যমে। এছাড়া মির্জাপুর বিলের একাধিক ঘেরের পাড় ও ৯ নং সিংঙ্গাসোলপুর ইউনিয়নের নদীর চরসহ আরও কয়েকটি পয়েন্টে চলছে মাদকের পাইকারি ও খুচরা কেনাবেচা। সচেতন মহল জানিয়েছেন, টিন-এজাররা এখন মাদকের মোহে আসক্ত। ভৈরব উত্তর অঞ্চলের প্রায় ১২টি পয়েন্টে কিশোরদের দিয়ে মাদক নিয়ন্ত্রণ করানোর কারণে তারা ভয়ঙ্কর হয়ে উঠছে। অচিরেই তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদেরকে এই অভ্যাস থেকে সরিয়ে আনতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে।  এলাকাবাসী জানান, মাদকের ছোবলে ইতিমধ্যে একাধিক সংসার ভাঙার খবর পাওয়া গেছে। এ বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এলাকার একাধিক ব্যক্তি দ্রুত মাদক বন্ধের জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এখনই মাদকের লাগাম টেনে ধরার উপযুক্ত সময়। স্থানীয়দের ধারণা, প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তার গোপন আঁতাতেই মাদকের আড্ডা চলছে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আটক করা হচ্ছে, অভয়নগর উপজেলা থেকে মাককে নির্মূল করায় আমাদের কাজ, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড়া দেওয়া হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST