সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালার জেঠুয়া বিলের খাস খাল নিয়ে ভূমি কর্মকর্তার তদন্ত

Reporter Name / ২৫১০ Time View
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ২:১৩ পূর্বাহ্ণ

 তালা প্রতিনিধিঃঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া বিলে খাস খাল ইজারা নিয়ে মৎস্য ঘের করায় দীর্ঘদিন বিলের পানি নিস্কাষনের বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে প্রকাশ।এ ঘটনায় এলাকার ভুক্তভোগি কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জনা খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদারকে দায়িত্ব প্রদান করেন। দরখাস্তে উল্লেখিভ অভিযোগে জানা গেছে একই গ্রামের বারী গাজী,খোদা বক্স গাজী ও মিজানুর মোল্লা খালে বাঁধ দিয়ে পানিয়ে আটকিয়ে রাখায় রোপা আমন ধান ক্ষতি গ্রস্থ হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য শনিবার (১ অক্টোবর) সকালে খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগিদের সাথে কথা বলেন। এ সময় ভুক্তভোগি কৃষক মোহাম্মদ খায়রুল ফকির, বদরউদ্দিন মোল্লাসহ কয়েকজন বলেন, জেঠুয়া বিলে খাস খাল ইজারা নিয়ে মৎস্য ঘের করায় দীর্ঘদিন বিলের পানি নিস্কাষনের বাধা সৃষ্টি হচ্ছিল। তাছাড়া সেখানে লোনা পানি তুলে ঘের করা হচ্ছে। খাস খাল দখলে নিয়ে মৎস্য ঘের না করে উক্ত খাস খাল উন্মুক্ত করে সেখানে ধান চাষ করতে চান তারা। খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদার বলেন, প্রাথমিকভাবে তদন্ত কার্য সম্পন্ন হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST