সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালতলীতে সাংবাদিক পরিবার অবরুদ্ধ করে রাখার অভিযোগ

Reporter Name / ২৬৬০ Time View
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২, ২:৪২ পূর্বাহ্ণ

 মাসুম বিল্লাহ জাফর বরগুনা জেলা প্রতিনিধি বরগুনার তালতলীতে স্থানীয় এক সাংবাদিকের ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করতে না পারায় সাংবাদিক পরিবার অবরুদ্ধ ও তার ক্রয়কৃত জমির সিমানা পিলার উপরে ফেলা সহ জমি দখলের জন্য জমিতে রোপন কৃত কলা ও কচু গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে ওই এলাকার আ.রব ও তার ছেলে শাহিনের বিরুদ্ধে। এমনকি কলা চারা সহ নানা ধরনের বর্জ ফেলছে সাংবাদিকের বাড়ির পুকুরে।স্থানীয় ওই সাংবাদিক তালতলী সাংবাদিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সরেজমিন গিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী এলাকায় ইব্রাহিম সুমনের জমি দখল করতে শাহিন, আ.রব সহ বেশ কয়েক জন লোক দেশীয় অস্র নিয়ে আসে এবং জমির গাছ কাটতে থাকে। সেখানে কেউ নামলে তার গর্দান কেটে নিবে মর্মে হুমকি দেয়। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। অন্য দিকে দেখা যায় বাড়ির লোক জন চলাচলের রাস্তা আটকে দেয়। চতুর্দিকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে তাদের। তার জমির উপর দিয়েও তাকে চলতে বাধা দেয়া হয়। আ.রব তার বাড়ির জন্য ওয়াল টানে যেখানে ইব্রাহিম সুমনেরও জমি আছে বলে জানা যায়। সাংবাদিক ইব্রাহিম সুমন মুঠোফোনে বলেন, আমার জমি তারা জবর দখলের পায়তারা করছে। আমাদের অবরুদ্ধ করে রাখছে। ওই জমি তাদের দখলে না দিলে আমাদের জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। বর্তমানে আমি বাড়ি না থাকায় তারা আমার জমি দখল করতে আসছে। এছাড়াও ২০১৯ সালে আমাদের বেশ কেয়কটি গাছ কেটে নিয়ে যায়। যার তদন্ত চলমান। এবিষয়ে আ.রব ও তার ছেলে শাহিনের সাথে যোগাযোগের জন্য গেলে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে নারাজ। তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মুঠোফোনে অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষ থানায় আসবে বলে জানিয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লেখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST