সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালতলীতে শ্রমিকের কাজ চলছে খননযন্ত্রে, টাকা তুলবে কে!

Reporter Name / ২৩১৭ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ণ

 মাসুম বিল্লাহ জাফর বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলীতে ২০২২-২০২৩ অর্থবছরের কর্মসূচি কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের অধীনে বড়বগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে প্রায় ১২০০ ফুট মাটির রাস্তায় (সড়ক) শ্রমিকের পরিবর্তে কাজ করানো হচ্ছে খননযন্ত্র (এক্সকাভেটর-ভেকু) মেশিন দিয়ে। এতে সরকারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় শ্রমিকরা কাজের সুবিধার পাশাপাশি বঞ্চিত হচ্ছে আর্থিক দিক থেকেও। অন্যদিকে প্রতিটি শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা। যেহেতু ক্ষনণযন্ত্রের সাহায্যে কাজ হচ্ছে তবে এ প্রকল্পের টাকা তুলবে কে! এমন প্রশ্ন জেগেছে জনমনে। সরেজমিন গিয়ে জানা গেছে, মাটির সড়ক সংষ্কারের জন্য সরকার শ্রমিকদের দিয়ে নির্দিষ্ট কিছু কাজ ও অর্থ দিয়ে থাকেন। ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলার বড়বগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ব্রিজঘাটার পূর্ব দিকে (তালতলী-নিশানবাড়িয়া সড়কের পূর্ব দিকে ১২০০ কিলোমিটার মাটির রাস্তা নির্মাণের জন্য শ্রমিকের বরাদ্দ থাকলেও তার পরিবর্তে ভেকু মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে। কাগজে-কলমে শ্রমিক থাকলেও বাস্তবে তার দেখা মিলছে না। সরকারি নীতিমালা ও আইনের তোয়াক্কা না করে গরিব শ্রমিকের বরাদ্দের বিনিময় দেওয়া হচ্ছে ভেকু মেশিনকে। এবিষয়ে ইউপি সদস্য (প্রকল্প সভাপতি) ইসমাইল ফরাজি বলেন, ভেকু দিয়ে কাজ করালে সমস্যা কি! এটা নীতিমালা বহির্ভূত জানালে বলেন, পরে কথা বলছি বলে ফোন কেটে দেয়। পরবর্তীতে একাধিক ফোন কিংবা ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি। অন্যদিকে বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন মিয়া বলেন, আমার ইউনিয়নের কোথাও ভেকু মেশিন দিয়ে কাজ হচ্ছে না। আপনি হয়তো ভুল দেখেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম বলেন, শ্রমিকের পরিবর্তে খননযন্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই। এটা ক্ষতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, শ্রমিকের পরিবর্তে ভেকু মেশিন দিয়ে কাজ করার কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST