শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাপাহারে মতবিনিময় সভা ও আনন্দ মিছিল

Reporter Name / ২৪৫ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ

 হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নওগাঁর সাপাহারে মতবিনিময় সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা সদরের মাহাথির ফল ভান্ডারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। এ সময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক তছলিম উদ্দীন, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান (মমুকুল), সাবেক আহবায়ক শাহ্ আলম, সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, যুব দলের যুগ্ম আহবায়ক আবু হাসনাত রেজা, মুরাদ শাহ্ চৌধুরী, আকতার হোসেন, জাহাঙ্গীর আলম, ছাত্র দলের আহবায়ক সোহেল রানা, মহিলা দলের শাহানাজ পারভিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST