মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঢাকা কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন

Reporter Name / ৪৮০ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :“মাটির টানে ভ্রাতৃত্বের বন্ধনে এসো শেরপুরবাসী একসাথে বসি”— এই স্লোগানকে ধারণ করে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজে গঠিত হলো শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি। নতুন কমিটিতে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। উপদেষ্টা পরিষদ নবনির্বাচিত ১ বছরের মেয়াদী ৮৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। ৬ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধান উপ-অধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার বলেন, “এই কমিটি শেরপুর জেলার মেধাবী ও প্রগতিশীল শিক্ষার্থীদের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করবে। ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।” নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলী বলেন, “শেরপুরের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, ঢাকায় অবস্থানরত শেরপুরের শিক্ষার্থীরা যেন একে অপরের শক্তি হয়ে দাঁড়ায়।” সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাকিব বলেন, “এই কমিটি শুধু আনুষ্ঠানিক নয়—এটি হবে শেরপুরের শিক্ষার্থীদের হৃদয়ের বন্ধন। শিক্ষাগত, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই।” উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন আফতাবুন নাহার, সাইফুল ইসলাম, শেখ ফরিদ, এএসএম ফয়সাল এবং সাদিক লিসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST