সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্নঃ

Reporter Name / ২৪৩১ Time View
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৮:৫৫ পূর্বাহ্ণ

তালা সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালায় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মূকর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা (অভিভাবক)। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিকের প্রার্থীরা পোষ্টার লিফলেটের পাশাপাশি বাস্তবেও সেসব প্রতিক নিয়ে প্রচারণা চালিয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্যের ৪টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. মনজুর হোসেন (আম) ১৫১ ভোট, মো. ওবাইদুর রহমান মিঠু (ছাতা) ১১৫ ভোট, মো. হাবিল মোড়ল (মাছ) ১০৬ ভোট ও আঃ রাজ্জাক বিশ্বাস (দোয়াতকলম) ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উক্ত নির্বাচনে খেশরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান মিঠু’র বিরুদ্ধে টাকার বিনিময়ে অভিভাবকদের ভোট কেনার অভিযোগ উঠেছে। ইতোঃপূর্বে একজন জীবিত মহিলাকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড কর্তন করার অভিযোগ আছে ওবায়দুর রহমান মিঠু’র বিরুদ্ধে। উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান নির্বাচনের প্রিজাংডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রভাষ কুমার, অফিস সহকারী মো. ওসমান উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাকির হোসেন জানান, ২৪২ জন অভিভাবক সদস্য ভোটার ছিলেন। তার মধ্যে ১৯১ জন ভোটার ভোট দিয়েছেন। এছাড়া পূর্বেই শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক প্রহলাদ চন্দ্র হালদার, শ্যামল চৌধুরী ও মিতা দত্ত নির্বাচিত হয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST