সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ডিমলায় লাঠির আঘাতে আপন মামার হাতে ভাগ্নে মৃত্যু। সঞ্জয় দাস,

Reporter Name / ২৫৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ২:১১ পূর্বাহ্ণ

 নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একজন নিহত হয়েছে। জানা জায় আপন মামা শের আলীর কাঠের লাঠির আঘাতে আপন ভাগ্নে মাসুম মিয়া (২০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠৈছে। বুধবার (২০ জুলাই ) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম ওই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার ছাতনাই বাংলাপাড়া গ্রামে জমি ও সীমানা নিয়ে শের আলীর সঙ্গে তার আপন ভগ্নীপতি মনোয়ার ও ভাগিনা মাসুমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে বাড়ি ফেরার পথে ফেডারেশন বাজারের পাশে কথা কাটাকাটির একপর্যায়ে মামা শেরআলী কাঠের লাঠি দিয়ে ভাগ্নে মাসুমের পিঠে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডিমলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, তদন্ত চলছে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST