সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঠাকুরগাঁওয়ে নারীকে শ্লীলতাহানীর অভিযোগে আটক একজন ।

Reporter Name / ২৬৩৪ Time View
Update : সোমবার, ২৭ জুন, ২০২২, ১:২৩ পূর্বাহ্ণ

 মোঃ আকতার আলী ( মিলন) ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে অপারেশন করাতে ভর্তি হওয়া এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনা ছড়িয়ে পরলে সুজন বর্মন নামে ক্লিনিকের কর্মচারিকে আটক করে পুলিশ। আজ শুক্রবার(২৪ জুন) সন্ধ্যায় জেলা শহরের হাসান এক্স-রে ক্লিনিকে এঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ও স্বজনরা অভিযোগ করে বলেন, শুক্রবার টনসিল অপারেশনের জন্য ভর্তি হয় হাসান এক্স-রে ক্লিনিকে। পরে ভালভাবেই অপারেশন সম্পূর্ন হয়। অপারেশন শেষে ওই কক্ষ থেকে পাশের রুমে আনা হয় রোগীকে। এসময় সুজন বর্মন রোগীকে একা পেয়ে জ্ঞান নেই মনে করে তার শরীরের বিভিন্নস্থানে হাত দেয়। রোগী তাৎক্ষণিক কিছু বলতে না পারলেও কে বা কেন এমন করছে তা দেখে চিনতে পারলে দ্রুত চলে যায় সুজন বর্মন। পরে পুরোপুরি সক্ষমতা ফিরে আসলে পরিবারের কাছে বিষয়টি খুলে বলেন। পরিবারের লোকজন কৌশলে ওই কর্মচারিকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোগীর তথ্যের ভিত্তিতে সুজনকে সনাক্তের পর তাকে আটক করে থানায় নিয়ে যায়,ভর্তি হওয়া রোগী পৌর শহরের হলপাড়া এলাকা বাসিন্দা। এ বিষয়ে ক্লিনিকের ম্যানেজার রাজিউর রহমান রাজু জানান, দীর্ঘ দিনেও ক্লিনিকে এম ঘটনা ঘটেনি। তবে ঘটনার সত্যতা পেলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিবেন। ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন জানান, বিষয়টি শুনে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST