বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঠাকুরগাঁওয়ে ১০ দিনের উল্লেখযোগ্য উদ্ধার ও গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন !

Reporter Name / ১৪৩৩ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার গত ১০ দিনের ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য উদ্ধার, গ্রেফতার ও মোটরযান আইনে মামলা দায়ের ও জরিমনা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সিনিয়ার সাংবাদিক মজিবর রহমান শেখ,সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও ঠজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ১০ দিনের ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য সফলতার মধ্যে নিস্পত্তিকৃত গ্রেফতারি পরোয়ানা ২২০টি, মাদক উদ্ধার সংক্রান্তে মোট ২৯জনকে গ্রেফতার করা হয়, এ সময় ৯৪৭ গ্রাম গাঁজা, ১৩৩ বোতল ফেনসিডিল, ১৪৬ পিস ইয়াবা, ১৮৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২ দশমিক ৫২ গ্রাম হিরোইন, ২৮লিটার চোলাইমদ উদ্ধার এবং জুয়া মামলায় ৪ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক মোটরযান আইনে মোট ৩১৯ টি মামলায় ৩০ লাখ ২৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে পুলিশের অভিযানে একটি ১৬০ সিসি নীল রংয়ের এপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চুরির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত মো: মনসুর আলী (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানা মুলে ঠাকুরগাঁও জেলার কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক (৪০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলায় ৪৩টি চুরি ও মাদক মামলা রয়েছে এবং সে চোরচক্রের মূল হোতা বলে জানান পুলিশ সুপার। বালিয়াডাঙ্গী থানায় ৮জনকে অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের কথাও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST