রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইগাতীর বন্যাকবলিত এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ আর্থিক সহায়তা প্রদান!

Reporter Name / ৩৮৮ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ

  মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীর পানির তোড়ে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুর -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এডভোকেট এরশাদ আলম জর্জ স্বশরীরে নিহত ইসমাইলের বাড়ি গিয়ে খুজ খবর নেন তার করব জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় তিনি নিজস্ব অর্থায়নে সাহায্য ও সহযোগিতা করেছেন। মৃত. ইসমাইলের বাবা ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ’র হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।  এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন, “ইসমাইলের অকাল মৃত্যু আমাদের সবার জন্যই অত্যন্ত বেদনাদায়ক। একজন বাবা তার ছেলেকে হারিয়েছে! এর চেয়ে কষ্টের আর কি হতে পারে, আমার পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতে ও যে কোনো প্রয়োজনে অসহায় পরিবারের পাশে থাকার চেষ্টা করব।” উল্লেখ্য যে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের ইসমাইল (১৬) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীর পানির তোরে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ তিনি বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে দেখেন ও অসহায় লোক জনকে অর্থ সহায়তা করেন। এসময় তার সাথে দলের নেতা কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। এডভোকেট এরশাদ আলম জর্জ প্রতিনিধি কে বলেন, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রতিদিন পর্যায়ক্রমে বন্যাকবলিত সকল এলাকা পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা ছাড়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সমবেত লোকজনকে অবহিত করেন এবং করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST