সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইগাতীতে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Reporter Name / ১৯৬০ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ

মিজানুর রহমান, , শেরপুর জেলা প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৮জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ। উপজেলা কৃষি অফিস কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার। “অর্থকরি ফসল চাষে, অর্থ পুষ্টি দই-ই-আসে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জহুরুল ইসলামের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির, ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ফরহাদ হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। উক্ত কৃষি মেলায় বিভিন্ন ফলজ বনজ ও কৃষি যান্ত্রিকরণ সহ মোট ১৩ টি স্টল বসে। এ মেলা চলবে আগামী ২০ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত। আলোচনা সভা শেষে বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের হাতে ফলজ বৃক্ষ উপহার দেন অতিথিগণ। সবশেষে অতিথিগণ সম্মিলিত ভাবে স্টল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST