বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠিতে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার টাকা সহ ব্যাগ উদ্ধার করলো পুলিশ

Reporter Name / ১৩৯৮ Time View
Update : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ

 ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির নলছিটিতে এক নারীর হারিয়ে যাওয়া স্বর্ণালংকার, টাকা সহ একটি ব্যাগ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। রাতেই ওই নারীর উদ্ধার হওয়া মালামাল হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বালীগ্রাম এলাকার আবুল হোসেন কাজীর স্ত্রী মোহসিনা আক্তার নলছিটির দরগাবাড়ী – শিমুলতলার রাস্তা দিয়ে অটোরিকশায় করে যাওয়ার সময় তার সাথে থাকা ব্যাগটি পড়ে যায়। খেজুরতলা যাওয়ার পরে দেখে তার ব্যাগ নাই । অনেক খোঁজাখুজি করে ব্যাগ না পেয়ে নলছিটি থানায় এসে বিষয়টি পুলিশকে জানান। নলছিটি থানার এস আই শহিদুল আলম, এএসআই কাওসার আহমেদ সিদ্দিকী সহ পুলিশ গিয়ে এলাকায় জিজ্ঞাসাবাদ করে জুরকাঠি এলাকার একটি বাড়ি থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটিতে দুইটি স্বর্ণের হাতের রুলী, স্বর্ণের ছয়টি আংটি ও একটি রুপার চেইন, একটি নাকফুল ও নগদ ৬,৩০০ শত টাকা ছিলো। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, বিকালে ওই নারী এসে পুলিশকে জানালে পুলিশ সাথে সাথে গিয়ে ব্যাগটি জুরকাঠি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে। পরে ওই নারীর উদ্ধার হওয়া মালামাল হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST