বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠিতে বিএনপির রোড মার্চ অনুষ্ঠিত

Reporter Name / ১৩৯৪ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ

 ঝালকাঠি প্রতিনিধিঃ সরকার পতনের একদফা দাবিতে পটুয়াখালী-বরিশাল-পিরোজপুর ১০০ কিলোমিটার রোডমার্চ করেছে বিএনপি। রোডমার্চ চলাকালে ঝালকাঠির তিনটি স্থানে পৃথক পথসভা করেছে দলীয় নেতাকর্মীরা। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা থেকে শুরু হওয়া রোডমার্চ চলাকালে নলছিটি উপজেলার কালিজিরা, ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এবং রাজাপুর উপজেলার মেডিকেল মোড়ে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় এই পথসভায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থানীয় নেতাকর্মী এবং কেন্দ্রীয় অতিথিদের নিয়ে সড়কপথে শতাধিক যানবাহনের বহর নিয়ে বরিশাল থেকে দুপুর ১টায় ঝালকাঠি এসে পৌছায় রোডমার্চের টিম। বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির প্রবেশদ্বার কৃষ্ণকাঠিতে জেলা বিএনপি আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দলটির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, রাষ্ট্রের কোষাগার খালী হয়েগেছে, ব্যংকের টাকা লুটে নেয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানী খাত ধ্বংস করা হচ্ছে। মধ্যবিত্তরা গরীব হয়েগেছে। যার একখন্ড জমি ছিলো অভাবের কারনে সেও ভুমিহীন হয়ে গেছে। দেশকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে বর্তমান সরকারের পদত্যাগের কোনো বিকল্প নাই। পথসভায় সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিষ্টার শাহজাহান ওমর, সাবেক সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভুট্টো, কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক নান্নু, বিলকিস জাহান শিরিনসহ বরিশাল ও ঝালকাঠির স্থানীয় নেতারা বক্তৃতা দিয়েছেন। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর টানা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST