সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জয়পুরহাটে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Reporter Name / ২৫৯০ Time View
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৩:৫৭ পূর্বাহ্ণ

জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে জোসনা কুন্ডু (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের হরিবাসর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ওই বৃদ্ধার ছেলে নিশিত কুমার কুন্ডু (৩২) কে আটক করেছে। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জোসনা কুন্ডু পৌর শহরের হরিবাসর মোড় এলাকার হরিকুন্ডুর স্ত্রী। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, ওই বৃদ্ধা নিজ বাড়িতে তার ছেলেসহ বাস করেতেন। দুপুরে দিকে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। ওই বৃদ্ধার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সে মাদকাসক্ত ছিলেন বলেও জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST