শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জুড়ীতে ঘাতক ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ৯৫০ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ

 সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ মৌলভীবাজারের জুড়ীতে মাটিবাহী ট্রাকের চাপায় নিহত শিশু শিক্ষার্থী আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হক কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উত্তর নয়াগ্রামের খালেরমুখ-নয়াবাজারের ব্রীজ সম্মুখে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবুল মিয়া, সমাজসেবক হেলাম মিয়া, নাসির উদ্দীন, ডা: ফারুক আহমেদ, মকবুল হোসেন, নিহত আবু সাঈদের বাবা আব্দুল আজিজ, দাদি কাজল বেগম, ফুফু জড়িনা বেগম, স্থানীয় মুরব্বি জয়নাল আবেদীন, ইউসুফ আলী, রশিদ মিয়া, সাবেক সেনা সদস্য বদরুল হোসেন, ব্যবসায়ী জসিম আহমেদ প্রমুখ। বক্তরা অবিলম্বে আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হকের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য গত বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় হাকালুকি হাওর থেকে মাটিবাহী বেপরোয়া একটি ট্রাক রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু আবু সাঈদকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু আবু সাঈদ মৃত্যু বরণ করে। এসময় গাড়ি চালক ঘাতক আব্দুল হক পালিয়ে যায়। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনার দিন শিশু আবু সাঈদের বাবা আব্দুল আজিজ বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST