মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জুলাই শোক দিবসে জয় বাংলা স্লোগান দিয়ে পলাতক শেখ হাসিনাকে স্মরণ রিকশাচালকদল নেতার।

Reporter Name / ৪৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ

বেতাগী বরগুনা প্রতিনিধিঃ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলা বিএনপির ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিজয় মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলা ‘রিকশাচালক দল’ আয়োজিত এক সমাবেশে এ ঘটনা ঘটে। তবে সংগঠনটি বিএনপির স্বীকৃত অঙ্গ বা সহযোগী সংগঠন নয়। অভিযুক্ত ব্যক্তির নাম মিলন মিয়া। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং নিজেকে বেতাগী পৌর শাখার ‘রিকশাচালক দল’–এর সভাপতি পরিচয় দেন। ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, ‘আজকের এই রিকশা-ভ্যান-অটোচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টে জুলাই যোদ্ধাদের স্মরণ করছি। যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের প্রতি সরকার যেন সহযোগিতা, সুচিকিৎসার ব্যবস্থা করেন—এ আশাবাদ ব্যক্ত করছি। ৫ তারিখে যে ফ্যাসিবাদী শেখ হাসিনা পলায়ন করেছে দেশ থেকে, আমরা তাকে হটিয়েছি। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা…শহীদ জিয়া অমর হোক।’সমাবেশে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন মিলন মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই ভিডিও আমার না। কে বা কারা আমার ভিডিওর মধ্যে কাট (এডিট) করে এই অংশ জুড়ে দিয়েছে। অনেক দুষ্টচক্র আছে, তারা এটা করেছে। আমি বলেছিলাম, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।’‎ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, ‘গত ১৭ বছরে দলে কোনো লোক ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর দলে লোকের ভিড়ে জায়গা হয় না। কিছু লোকের বিতর্কিত আচরণের কারণে দলের সম্মানহানি হচ্ছে। আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST