সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬

Reporter Name / ২২৩৭ Time View
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ২:৫০ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃজার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।পুলিশ এক টুইটে জানিয়েছে, উত্তর অ্যালস্টারডর্ফ এলাকায় একটি বড় ধরনের অভিযান চলছে। খবর বিবিসির পুলিশ হামলায় নিহত ব্যক্তির সংখ্যা না জানালেও জার্মানির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া ৭ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় রাত ৯টার দিকে ওই গির্জায় একটি অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে বলে এক টুইটে জানিয়েছে হামবুর্গ পুলিশ। পুলিশ বলছে, একজন বন্দুকধারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নিহতের মধ্যে রয়েছে কিনা তা স্পষ্ট নয়। দেশটির পুলিশ জানিয়েছে, তারা অপরাধীদের উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাননি। তবে ঘটনার পরপরই তারা একটি বড় ধরনের অভিযান শুরু করেছেন। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে একজন অপরাধী ভবনে থাকতে পারে। এমনকি মৃতদের মধ্যেও থাকতে পারে। তবে আমাদের কাছে কোনো অপরাধীর পলাতক হওয়ার কোনো তথ্য নেই। তিনি বলেন, গির্জার চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকায় চরম বিপদ বলে সতর্ক করেছে। তাই আশেপাশের বাসিন্দাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে। এই মুখপাত্র বলেন, পুলিশ এই গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে। হামবুর্গের মেয়র পিটার চেনচার টুইটারে দেওয়া বিবৃতিতে নিহতদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে ‘শকিং’ বলে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST