সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে

Reporter Name / ১৮৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ

মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে অস্বীকারের মামলায় এক স্বাস্থ্য কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত এ আদেশ দিয়েছেন। এর আগে সোহেল চন্দ্র দাশ নামের ওই স্বাস্থ্য কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করেন। সোহেল চন্দ্র দাশ ফেনী জেলার সোনাগাজী সদর হাসপাতালে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে থাকা নারী শিশু সংক্রান্ত সাধারণ নিবন্ধন শাখার এসআই মো. শহিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এক নারীর দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে সোহেল চন্দ্র দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, চলতি বছরের ২৯ মার্চ সোহেল চন্দ্র দাশের বিরুদ্ধে আদালতে নালিশি মামলার আবেদন করা হলে বিচারক নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দেন। মামলার আরজিতে ভিকটিম নারী উল্লেখ করেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সোহেল চন্দ্র দাশের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। কিন্তু এর মধ্যে তার অন্যত্র বিয়ে হয়ে যায়। অন্যের সাথে সংসার করার সময় আসামি তাকে ভুল বুঝিয়ে বিয়ের প্রলোভন দেখান এবং স্থানীয় মন্দিরে পুরোহিত কর্তৃক বিয়ে করেন। পরবর্তীতে ঘরে তুলে নেওয়ার কথা থাকলেও আসামি সেটি করেননি। বরং হুমকি দিয়েছেন। এছাড়া বিয়ের প্রলোভনে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে অস্বীকার করা হয়। আরজিতে নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট মধ্যম মোহরা ও নগরীর কোতোয়ালী থানাধীন কোর্ট বিল্ডিং এলাকার মুসলিম হাইস্কুল এলাকাকে ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST