সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চিরতরে চলে গেলেন নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন

Reporter Name / ১৯৮৮ Time View
Update : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ২:৫৪ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোনা আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি এবং সাবেক খাদ্য মন্ত্রী আব্দুল মমিন এর সহধর্মিনী জাতীয় সংসদ নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বশেষ মৃত্যুকালে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি মোহনগঞ্জ সকাল সাড়ে ৬টার দিকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ তোফায়েল আহমেদ। রেবেকা মমিন এমপির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোনা-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন তিনি। এলাকাবাসীর কাছে তিনি সৎ, নির্লোভ ও নিরহঙ্কার রাজনীতিবিদ হিসেবে পরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়তে ২০২০ সালের নভেম্বরে চার কোটি টাকা দামের ব্যক্তিগত জমি দান করেছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের এমপি রেবেকা মমিন। নেত্রকোনার তৎকালীন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের কাছে তা লিখে দেন। রেবেকা মমিন এমপি মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি মৌজায় তার পারিবারিক সম্পত্তি থেকে বিনা শর্তে ১ একর ৬৪ শতক জমি দান করছেন। এ জমিতে গৃহহীন ও ভূমিহীনদের বাড়ি তৈরি করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল বলেন, রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শিক মানুষ ছিলেন। তিনি খুব সাদামাটা জীবন যাপন করতেন। তিনি মোহনগঞ্জে ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য ইতিপূর্বেও তারা শত শত কোটি টাকার সম্পত্তি বিনা শর্তে দান করেছেন।’ চারদলীয় জোট সরকারের আমালে যে মোহনগঞ্জ রাজনৈতিক সহিংসতায় ভরপুর ছিল, সে মোহনগঞ্জকে রাজনৈতিক সহিংসতা থেকে মুক্ত করে গিয়েছেন। তিনি । মৃত্যুকালে তিনি এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST