শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চিতলমারীতে সংবাদ সংগ্রহের সময় দুই নারী সাংবাদিকের ওপর হামলা

Reporter Name / ২৫৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৫:৪৩ পূর্বাহ্ণ

মাছুম বিল্লাহ জাফর

বাগেরহাটের চিতলমারী সংবাদ সংগ্রহের সময় দুই নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটছে। এনিয়ে গত সোমবার (২৮ মার্চ) সন্ধ্যার পর চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রনিকা বসু মাধুরী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দড়িউমাজুড়ি গ্রামের বিমল বসুর মেয়ে রনিকা বসু মাধুরী ও তার সহযোগী তাসনিম ইসলাম মাহি গত সোমবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় একই গ্রামে মনোজ চৌকিদারের বাড়ির পিছনে কিছুলোককে দেশীয় অস্ত্র নিয়ে ঝগড়াঝাটি ও মারামারি করতে দেখে। এসময় তাদেরকে সংবাদ দিলে তারা সেখানে যায়। এবং সেখানে গিয়ে সাংবাদিক রনিকা বসু মাধুরী মারপিট দেখে চিতলমারী থানার ওসিকে অবগত করেন এবং ফোর্স পাঠিয়ে সাহায্য চায়। সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে প্রথমে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে পরবর্তীতে মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য বিবাদকারীরা তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি এবং লাথি মারে। এবং তাদের পকেটে থাকা ৩০০০টাকা তারা নিয়ে যায়। একপর্যায়ে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেও আহত অবস্থায় উদ্ধার করে।

আহত সাংবাদিক রনিকা বসু মাধুরী জানান, বর্তমানে সে ও তার সহযোগী তাসনিম ইসলাম মাহি পারিবারিক চিকিৎসায় রয়েছে। তবে সাংবাদিক মাহি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি।

এবিষয়ে চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST