সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চট্রগ্রাম নগরীর বন্দর,ইপিজেড আলাদা আলাদা অভিযানে চোরাই মোবাইল–ইয়াবা সহ ৪জন আটক

Reporter Name / ১৯২৮ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর সিএমপি পুলিশের পৃথক অভিযানে নগরীর বন্দর ও ইপিজেড থানা এলাকা থেকে মোট ৪ জন কে আটক করেছে পুলিশ টিম। সিএমপি চট্রগ্রাম দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ১৭ জুলাই মোঃ রায়হান নামে যুবক সল্টগোলা ক্রসিং মোড়ে পৌঁছালে সেখানে মোবাইলে কথা বলা অবস্থায় ১ জন ছিনতাইকারী বাসের জানালা দিয়ে বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল (মূল্য অনুমান ৫৫,০০০/- টাকা) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। সে দ্রুত সল্টগোলা পুলিশ বক্সে বিষয়টি অবহিত করলে তৎক্ষণাৎ বন্দর থানার অফিসার ইনচার্জের নির্দেশনা মোতাবেক এসআই-আব্দুল্লাহ আল নোমানসহ পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে বাদির শনাক্ত মতে ঘটনার মূল হোতা অভিযুক্ত মোঃ জুয়েলকে বন্দর থানাধীন দঃ মধ্যম হালিশহর লোহারপুল, ফজল আমিন কোম্পাঞ্জর বিল্ডিংয়ের নিচতলা থেকে আটক। বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল সেট উদ্ধার করে। প্রাথমিক তদন্তে আটককৃতর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের আছে বলে জানান। ………. ইপিজেড থানার ইয়াবা মামলা: এদিকে সিএমপি পুলিশের সূত্রে জানায় ইপিজেডের খেজুরতলা বেড়ীবাধ (গোল-চত্তর)মোড়স্থ সালাউদ্দিনের দোকানের সামনে পুলিশের অভিযানে ২০,০০০(বিশ হাজার)ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মোঃ আলমগীর, মোঃ ইরফান, মোঃ আলী(মাহমুদুল হক)। আটককৃতদের বিরুদ্ধে সিএমপি ইপিজেড থানায় একটি নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কতর্ব্যরত ডিউটি অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST