সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের Logo দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান Logo সাপাহার সীমান্তে রাধা-রানীর কষ্টিপাথরের মূর্তি Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার চট্টগ্রাম / ১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ

 চট্টগ্রামে একদিনে আরও ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলার ১৫টি উপজেলায় ৯১ জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‌গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মীরসরাইয়ে ৬, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ৪ জন করে, ফটিকছড়িতে ৩ জন, হাটহাজারীতে ৫ জন, রাউজানে ৩, রাঙ্গুনিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ১৬ জন, আনোয়ারায় ১২ জন, পটিয়ায় ১০ জন ও বাঁশাখালীতে ৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া চন্দনাইশ ও সাতকানিয়ায় ৪ জন করে ও লোহাগাড়ায় ৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজের (বিআইটিআইডি) সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে সর্বমোট ভর্তি আছেন ৪৬ জন রোগী। হাসপাতালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে। তিনি আরও বলেন, খাবারের আগে সবাইকে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে, শৌচাগার থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পানি ব্যবহারে হাইজিন থাকতে হবে। বাইরের পচা বাসি খাবার খাওয়া যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST