শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঈদ মোবারক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা Logo মা হারানোর অব্যক্ত আর্তনাদ “মা, তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই এতিম” বিশেষ প্রতিবেদকঃ Logo পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক হযরত আলীর সরকার সাগর Logo সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ Logo রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অঝোরে কাঁদলেন হাজার ও মানুষ Logo নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর ম’র’দে’হ উদ্ধার Logo আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক Logo সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সাংবাদিক সংস্থার ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান Logo সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চট্টগ্রামের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ‘স্ট্রাইকিং ফোর্স’ নামে বিশেষ দল গঠন,মেয়র রেজাউল করিম

Reporter Name / ২২৪৭ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৩:২৭ পূর্বাহ্ণ

মোঃ শহিদুল ইসলামসিনিয়র স্টাফ রিপোর্টারঃস্থাপনা উচ্ছেদ এবং দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সকালে অভিযান চালালে বিকেলে জায়গা আবারও দখল হয়ে যায়। এ অবস্থায় জায়গা পুনরায় দখল রোধে ‘স্ট্রাইকিং ফোর্স’ বা বিশেষ দল নিয়ে মাঠে নামছে চসিক।

আজ ১৪ আগস্ট, চট্টগ্রাম নগর
মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ‘স্ট্রাইকিং ফোর্স’ নামে বিশেষ এই দলের কার্যক্রমের উদ্বোধন করেন,
নগরের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ‘স্ট্রাইকিং ফোর্স’ নামে বিশেষ দল গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ রোববার এই বিশেষ দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নগরের টাইগারপাসে অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোবারক আলী সাংবাদিকদের বলেন, পরিচ্ছন্নতা বিভাগের ২০ জন কর্মী বাছাই করে এই দল গঠন করা হয়েছে। তারা নগরের ফুটপাত ও সড়ক দখল হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করবে। এ ছাড়া উচ্ছেদ করা জায়গা পুনরায় দখল হয়েছে কি না, তারও খোঁজ রাখবে। এ জন্য তাদের গাড়িসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে তারা প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার কাছে প্রতিবেদন দেবে।

সিটি করপোরেশন পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা জানান, নগরের সড়ক ও ফুটপাত দখলদারমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নিয়মিত অভিযান চালানো হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, সকালে অভিযান চালানোর পর বিকেলে আবারও তা দখল হয়ে যায়। এ অবস্থায় উচ্ছেদ করা স্থান পুনর্দখল রোধে বিশেষ দল কাজ করবে। তারা পুনর্দখলে যাওয়া জায়গায় সঙ্গে সঙ্গে উচ্ছেদ অভিযান চালাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST