সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চকরিয়ায় ৬ বছরের কন্যাশিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ কক্সবাজারের চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে ছয় বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় গতকাল শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে ধর্ষণের এই ঘটনার পর অভিযান চালিয়ে কয়েকঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষক ৫৬ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ধর্ষণে গুরুতর আহত ওই শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়। ভিকটিম ওই শিশুর পরিবারের অভিযোগ, উপজেলার কাকারা মিনিবাজার এলাকার বাসিন্দা কামাল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তি নাস্তা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে আসলে শারিরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ভিকটিম ওই শিশুর মা জানান, অভিযুক্ত ব্যক্তি পূর্বপরিচিত হওয়ায় নাস্তার প্রলোভন দেখানোর কারণে শিশুটি তার কাছে যায়। এই সুযোগে অভিযুক্ত নরপিশাচ কামাল এমন নৃশংস ঘটনা ঘটায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শিশুটির শারিরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। শিশুটির ওপর চালানো পাশবিক ঘটনায় জড়িত কামাল উদ্দিনকে অভিযান চালিয়ে মেয়ের বাড়িতে আত্মগোপন থাকাবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST