সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ

 নিজস্ব প্রতিবেদক / ১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫ নম্বর সহনাটী ইউনিয়নের নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা এবং গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ওমর ফারুক সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্রপ্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক ও অত্র কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সহনাটী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শেখ আব্দুল কাদির ও ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলাম  এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত এডহক কমিটির সদস্যদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST